নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
এসময় ৫৩হাজার ৫শত ঘনফুট বালু জব্দ করা হয় এবং বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৩ টি মেশিনও নষ্ট করে দেয়া হয়।
মঙ্গলবার (৭ জুন) সকাল ১১ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
তিনি জানান, চুনতি ইউনিয়নের সাতগড় ছড়া ও লাম্বাশিয়া ছড়া কাশেমের দোকান সংলগ্ন স্থান হতে অবৈধভাবে মিজান ও কালু গং কর্তৃক অবৈধভাবে বালু উত্তোলন করছিল।
নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৫৩ হাজার ৫শত ঘনফুট বালু জব্দ করা হয় এবং বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৩ টি মেশিনও নষ্ট করে দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানকালে লোহাগাড়া থানার এসআই সামশুদ্দৌহা, এসআই নুর মুহাম্মদ, লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা, পদুয়া ও চুনতি ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদি, উপজেলা ভূমি অফিসের নয়ন দাশসহ আনসার বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।