রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলার এম চর হাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ টি দোকান পুড়ে গেছে । এতে কোটি টাকারও বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।
২৬ নভেম্বর (বৃহস্পতিবার) দিনগত রাত ৪ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রায় সাড়ে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুটিবিলা ইউপি চেয়ারম্যান কাজী ইউনুছ জানান, গভীর রাতে কর্মকারের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধরাণা করা হচ্ছে৷
আগুনে মুহূর্তের মধ্যে ১৭ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে, মুদি দোকান, কসমেটিকের দোকান , কাপড়ের দোকান, সেলুন , টেইলারিংয়ের দোকান, কুলিং কর্ণার, মোবাইলের দোকান।ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
পুটিবিলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি আ স ম দিদারুল আলম জানান , আগুন লাগার পেয়ে ৯৯৯ নং ফোন দিয়৷ পরে সাতকানিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস আসার আগে স্থানীয়া অাগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে । আগুনে নিয়ন্ত্রণে আনলেও নিঃস্ব হয়ে যান ১৭টি দোকানের ব্যবসায়ীরা।
জানতে চাইলে সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা ফায়ারম্যান শামিম আকন্দ জানান, ভোর ৫ টার দিকে আগুন লগার খবর পাই আমরা।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবিব জিতু জানিয়েছেন, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের তালিকা তৈরি করার জন্য স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে তালিকা অনুযায়ী তাদের আর্থিকভাবে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।