রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সদর ইউনিয়নের দরবেশহাট মওলা পাড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন।
২৬আগস্ট বুধবার সকালে দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর কর্তৃক প্রাপ্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তৌছিফ আহমেদ।
শুকনা খাবারের মধ্য ছিল চাল ১০কেজি, তেল ১কেজি, মসর ডাল ১কেজি চিনি ১কেজি চিড়া ১কেজি, ৫০০গ্রাম লুডলস সম্মলিত প্যাকেট ও কম্বল বিতরণ করা হয়।
এসময় সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামী যু্বলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তৌছিফ আহমেদ জানান,গত ২৪আগস্ট রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ ভাইয়ের ঘর পুড়ে ছাই হয়ে যায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে বাড়ি নির্মাণে সার্বিতভাবে সহায়তা প্রদান করা হবে বলেও তিনি জানান।