রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কালীবাড়ীর পুর্ব পার্শ্বে গতকাল দিবাগত রাত সাড়ে ৩টায় রাজবাড়ীতে অগ্নিকান্ডে ২বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো ওই এলাকার মৃত চন্দন দাশের স্ত্রী নমিতা দাশ(৫২) ও মৃত নলিনী রঞ্জন দাশের পুত্র কাঞ্চন দাশ(৪৮)
অগ্রিকান্ডে ক্ষতিগ্রস্ত ২ পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ।
১৪ জানুয়ারী দুপুর ১টায় ক্ষতিগ্রস্তদেরকে লোহাগাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২বান টিন, কম্বল ও নগদ অর্থ প্রদান করেন ইউএনও তৌছিফ আহমদ।
এসময় উপস্হিত ছিলেন আমিরাবাদ ইউপির চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) এসএম ইউনুছ, ইউপির ৯নং ওয়ার্ড সদস্য মৃণাল কান্তি মিলন মেম্বার, মহিলা সদস্য রেহেনা আকতার।
ইউএনও মুহাম্মদ তৌছিফ আহমেদ জানান,তিনি অনলাইনে সংবাদ পাওয়ার সাথে সাথে ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শন করেন। তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিন, কম্বল ও নগদ অর্থ প্রদান করেছেন বলেও তিনি জানান। আগামীতেও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সর্বাত্মক সহযোগীতা প্রদানের আশ্বাস দেন তিনি।