রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার আরকান মহাসড়কের চুনতি ইউনিয়নের নবনিয়া এলাকার ওসমানের চায়ের দোকানের সামনে হতে একটি ম্যাজিক গাড়ী তল্লাশী চালিয়ে এক মাদক বেপারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১শ লিটার চোলাইমদ ও বহনকারী ম্যাজিক গাড়ী উদ্ধার করা হয়।
আটককৃত মাদক বেপারীর নাম মোহাম্মদ
মনসুর (৩০)।সে বনপুকুর পাড়স্হ ইয়াছিন মাঝির ব্রিক ফিল্ডের পশ্চিম পার্শ্ববর্তী এলাকার মৃত আবুল হাসেমের পুত্র।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ডিসেম্বর সন্ধ্যায় লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ`র নির্দেশনায় চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আলমগীর, চুনতি পুলিশ ফাঁড়ির এএসআই চন্দ্র কুমার কুর্মী, এএসআই ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি পুলিশি দল উল্লেখিত এলাকায় ম্যাজিক গাড়ি (চট্টমেট্টো-ন-১১-০৬১২) তল্লাশী চালিয়ে ১শ লিটার চোলাইমদসহ মাদক বিক্রেতা মনসুরকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, আটক মনসুর একজন এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। তিনি চোলাইমদ গুলো বড়হাতিয়া এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
আটককৃত মাদক বেপারীকে আগামীকাল সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হবে বলে থানা সুত্রে জানা গেছে।