
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলায় আনুমানিক ৩৫ বছরের এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।
আজ ২০জুলাই শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের নয়া বাজার এলাকা হতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে লোহাগাড়া থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত্রে চরম্বা নয়া বাজারে লাশটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে,
স্থানীয় কেউ লাশটি সনাক্ত করতে পারেননি।
স্থানীয়রা ও নয়া বাজারের ব্যবসায়ীরা ধারণা করছেন, বিগত ৫/৬মাস ধরে অজ্ঞাত ওই মহিলা পাগলের বেশে অন্য কোন এলাকা থেকে এই এলাকায় এসে অবস্হান করছিল।তিনি চলাফেলা করার সময় প্রতিনিয়ত কোরআন তেলোয়াত করত। অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে বলে দাবী করছেন স্হানীয়রা।
লোহাগাড়া থানার এসআই আবু বক্কর উক্ত প্রতিবেদককে বলেন,অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।