রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জল দাশ পাড়া এলাকা হতে মহিলাসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে ৫০লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।
আটককৃত মাদক বিক্রেতারা হলেন পদুয়া জলদাশ পাড়া এলাকার অনীল জলদাশের স্ত্রী ননী জল দাশ (৪০) এবং একই এলাকার মৃত বনমালী জল দাশের পুত্র কৃষ্ণপদ জল দাশ(৩০)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৭ অক্টোবর সন্ধ্যায় লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম ও এসআই অজয়দেব শীলের নেতৃত্বে একটি পুলিশি দল উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৫০লিটার চোলাইমদ সহ মাদক বিক্রেতা ননী জল দাশ ও কৃষ্ণ পদ জল দাশকে গ্রেফতার করে থানার হেফাজতে নিয়ে আসে।
আটককৃত মাদক বিক্রেতারা জানান, কেরানীহাট রাস্তার মাথা এলাকার জনৈক এক মাদক কারবারী চোলাইমদ গুলো কিছু টাকার বিনিময়ে ননীকে বিক্রী করতে দিয়েছিল এবং অপরজন কৃষ্ণপদ জল দাশ বান্দরবান হতে মদের বোতলগুলো বিক্রী করতে এনেছিল।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান,
প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা হতে চোলাইমদ, ইয়াবা ও সন্ত্রাসীদেরকে গ্রেফতার করছি।আজ সন্ধ্যায় থানার এসআই অজয় দেব শীল ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে পদুয়া জলদাশ পাড়া এলাকা হতে ৫০লিটার চোলাইমদ,মহিলাসহ ২জনকে আটক করতে সক্ষম হয়েছি।
তিনি আরো বলেন,
মাদক বিক্রেতা যত বড়ই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা।
মাদকের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে এবং মাদক ব্যবসায়ীদের এলাকা ছাড়ার নির্দেশ দেন তিনি।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে থানা সুত্রে জানা গেছে।