রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় হাট বাজারগুলোতে যেন আইন শৃঙ্খলা পরিস্হিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের খোঁজ খবর নিতে ছুটে যান।
২৬সেপ্টেম্বর রাতেও উপজেলার চুনতি বাজার ও বড়হাতিয়ার মনু ফকির হাট ও সেনেরহাট এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কথা বলেন।
এলাকায় দায়িত্ব পালনে নিয়োজিত থাকা লোহাগাড়া থানা পুলিশের বিশেষ টিম, নৈশ প্রহরী ও গ্রাম পুলিশের সাথে কথা বলেন।তিনি তাদের কাছ থেকে এলাকার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্হিতি সম্পর্কে জানতে চান।
এলাকার আইন শৃঙ্খলা বিষয়ে খোঁজ খবর নেন।
এ সময় লোহাগাড়া থানার এএসআই মুহাম্মদ শাকিল খাঁনসহ সঙ্গীয় পুলিশ ফোর্সগণ উপস্হিত ছিলেন।