
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে আখতারাবাদ (কুমিরাঘোনা) গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহ:, বায়তুশ শরফের প্রতিষ্ঠাতা পীর শাহ মাওলানা মীর আখতার রহ: ও বায়তুশ শরফের রূপকার মরহুম মাওলানা শাহ আব্দুল জব্বার রহ:-এর তিন দিনব্যাপী বার্ষিক ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জানুয়ারি) বিকেলে আখেরি মুনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফের পীর বাহরুল উলুম শাহ মাওলানা কুতুব উদ্দিন। ইছালে ছওয়াব মাহফিলের আখেরী মুনাজাতে অংশগ্রহন করেছেন দেশের বিভিন্ন জেলা ও উপজেলার লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিগণ।
এ মাহফিলে একমাত্র মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য পবিত্র কোরআন সুন্নাহ মোতাবেক ওয়াজ নসিহত, জিকির আজকার, তাহাজ্জুদ নামাজসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়েছে।
অনুষ্ঠিত ইছালে সাওয়াব মাহফিলের আখেরি মোনাজাতে দুনিয়া ও আখেরাতের শান্তি এবং মুসলিম উম্মাহর উত্তরোত্তর সমৃদ্ধি, সংহতি, অগ্রগতি আর দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে ঘন্টাব্যাপী মুনাজাতে মুসল্লিরা নিজ নিজ গুনাহ মাফ ও আত্মাশুদ্ধির মাধ্যমে মহান রাব্বুল আলামীনের দরবারে রহমত ও হেদায়াত প্রার্থনা করেন।