রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধি:
লোহাগাড়ায় অনুমোদনহীন খাদ্যসামগ্রী বিক্রির দায়ে দুটি মুদির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ ২৩সেপ্টেম্বর সোমবার বেলা ১২ টায় এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মসন সিংহ।
জানা যায়, উপজেলা সদরের দরবেশহাট রোড ফোরকান টাওয়ারের নিচে আল- মারওয়াকে ১০ হাজার টাকা ও মক্কা টাওয়ারের নিচে শাহপীর ষ্টোরকে ১০ হাজার করে মোট ২০হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
লোহাগাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মসন সিংহ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দুটি মুদির দোকানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রি করা থেকে বিরত রাখার জন্য নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে। পরে মুদির দোকান হতে জব্দকৃত খাদ্যসামগ্রী ধ্বংস করা হয়।