রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনস্হ আমিরাবাদ স্কুল রোডে আরাফাত ষ্টোর নামে এক মুদির দোকান বুধবার ভোর রাতে চুরি সংঘটিত হয়েছে।
দোকানের মালিক মুহাম্মদ আরফাত জানান, গত রাত ১১ টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান। এর পরে কোন এক সময় চুরেরা দোকানের টিনের ছাউনি ভেঙ্গে বড় ছিদ্র করে নগদ ২০হাজার টাকা এবং বেনসন ও গোল্ডলিপ সিগারেট বাবদ ১০হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদশন করতে আসেন বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব, উত্তর আমিরাবাদ এম বি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ, লোহাগাড়া থানার এসআই অজয় দেব শীল ও সঙ্গীয় পুলিশ ফোর্স।
লোহাগাড়া থানার এসআই অজয় দেব শীল জানান,চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোকানের মালিকের লিখিত অভিযোগের মাধ্যমে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।