রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সামাজিক বনায়নের ৫৪জন উপকারভোগীদের মাঝে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৮ নভেম্বর( বৃহস্পতিবার) বেলা ৩টায় পদুয়া রেঞ্জ কার্যালয়ে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে।প্রধান অতিথি ছিলেন
বাংলাদেশ বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরী।চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড.মোঃ জগলুল হোসেন।সহকারী বন সংরক্ষক
ফাহিম মাসুদের সঞ্চালনায় বক্তব্যে রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল ও মাস্টার মাহবুবুর রহমান।অনুষ্ঠান শেষে সামাজিক বনায়নের উপকারভোগীদের প্রতি জনকে ১ লক্ষ ৬হাজার টাকা করে ৩২জনকে এবং ২২জনকে ২০হাজার টাকা করে লভ্যাংশের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিট কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার জাহানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিট কর্মকর্তাবৃন্দরা উপস্হিত ছিলেন।