
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
মানবতার কল্যাণে নিয়োজিত থাকার অন্যতম সংগঠন লোহাগাড়া ফাউন্ডেশন চট্টগ্রাম এর পক্ষ থেকে শনিবার
(১৯ জানুয়ারী) দিন ব্যাপী লোহাগাড়া উপজেলায় দুঃস্থ, অসহায় ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
লোহাগাড়া ফাউন্ডেশন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দিনব্যাপী কম্বল বিতরণ কর্মসূচিতে বড়হাতিয়া, লোহাগাড়া সদর, চুনতি ও পুটিবিলা এলাকায় প্রায় ২ হাজার অসহায় দুস্থ ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ করেন লোহাগাড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, বিএম নেতা, বড়হাতিয়ার গর্বিত সন্তান ডা: মোহাম্মদ শাহ আলম।এসময় সাথে ছিলেন সিনিয়র সহ-সভাপতি, ব্যাংক এশিয়া বাহদ্দরহাট শাখার ব্যবস্থাপক মো: জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিন, সাংবাদিক রায়হান সিকদার,সাংবাদিক জাহেদুল ইসলাম, আল্লামা ফজুলুল্লাহ ফাউন্ডশনের পরিচালক ও ফাউন্ডেসনের প্রতিষ্ঠাতা সদস্য এম. ইব্রাহিম কবির, সমাজ সেবক মো: বাহাদুর চৌধুরী, ইউপি সদস্য মো: বেলাল উদ্দিন, মহিউদ্দিন, এসএ নাছির উদ্দিন, নুরুল আবছার।