লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস পোস্ট করার অভিযোগে সুজন দাস (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল রাতে লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু বাদী হয়ে সুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। যাহার মামলা নং ১৬।
গতকাল সন্ধ্যায় সুজন দাশকে তার বাড়ী হতে আটক করা হয়।
আটক সুজন দাস লোহাগাড়া আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কালিবাড়ী উত্তর পাড়া গ্রামের মৃত সুনিল দাশের পুত্র।
মামালা সূত্রে প্রকাশ, সুজন দাশ তার ব্যক্তিগত ফেসবুক Sujan Das Arpa আইডি থেকে ধর্মীয় অনুভূতি আঘাত, বর্তমান সরকার ও স্থানীয় সাংসদের বিরুদ্ধে নানা কুরুচিপূর্ণ পোস্ট দিয়ে ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে।ধর্মীয় উস্কানিমুলক স্ট্যাটাসের কারণে এলাকার মুসলমান জনসাধারণের মাঝে প্রচন্ড উত্তেজনা সৃষ্টি হয়েছে বলেও এজাহারে প্রকাশ।
এ ব্যাপারে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ধর্মীয় অনুভূতি আঘাত, মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদের বিরুদ্ধে নানা কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে পোস্ট করে বিভ্রান্ত করার কারণে সুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়।
একইদিন তাকে আমরা আটক করতে সক্ষম হয়েছি।
আটক সুজনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।