রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
``নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
১৩ অক্টোবর (রোববার) সকালে উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজ দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ`র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন, লোহাগাড়া উপজেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্হার অর্থ সম্পাদক শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্যকরী সহকারী শুভংকর চাকমা,লোহাগাড়া উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল গফুর,মাস্টার শংকর, যুবনেতা ও ব্যবসায়ী মুহাম্মদ খাজত আলম,সাবেক ছাত্রলীগ নেতা ও সৌদি প্রবাসী মুহাম্মদ তাজ উদ্দিন,ব্যবসায়ী মুহাম্মদ আমিনুল হক, যুবলীগ নেতা মুহাম্মদ সোহেল চৌধুরী,মুহাম্মদ শাহেদসহ আরো অনেকেই।
আলোচনা সভায় অতিথিবৃন্দ দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।