রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা।
২৯ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মোহাম্মদ হাসান, পদুয়া ইউনিয়ন জামায়াত ইসলামী আমির অধ্যাপক আ.ক.ম হামিদুল হক, চরম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা সমশুল ইসলাম হেলালী,লোহাগাড়া উপজেলা কর্মপরিষদ সদস্য ও বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজী মাওলানা নরুল আলম চৌধুরী,মাষ্টার মোবারক আলী সহ অন্যান্য দ্বায়িত্বশীল বৃন্দরা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান পূজামন্ডপ পরিদর্শন কালে বলেন, এই দেশ আপনাদের, আমাদের সবার। দেশকে ভালো রাখার দায়িত্বও আমাদের সবার। জামায়াত ইসলামী বিশ্বাস করে, ধর্মীয় সব ভেদাভেদ ভুলে বাংলাদেশে সব ধর্মের অনুসারীর সহযোগিতায় একটি আগামীর স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।এ ক্ষেত্রে হিন্দু সমাজের ভূমিকা হবে অপরিসীম।