রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন না মেনে নির্মাণ শ্রমিক দিয়ে বাড়ি নির্মাণের কাজ করায় এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন অমান্য করে নির্মাণ শ্রমিক দিয়ে কাজ করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ সনের ২৬৯ ধারায় উপজেলার পুটিবিলা গৌড়স্থান নয়াবাজার এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মোঃ আইয়ুব আলী (৪৫)কে
৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর টহল টীম ও লোহাগাড়া থানার পুলিশের টহল টীম।