নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ২মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটর সাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হল শরিয়তপুর জাজিরা এলাকার আমজাদ তস্তার এলাকার জহিরুল ইসলাম(২৫) এবং কক্সবাজার জেলার চকরিয়া ছায়েরাখালী এলাকার নুরুল আলমের পুত্র আবদু শুক্কুর(৩০)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১১টার দিকে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ ও এসআই মামোনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী মোটর সাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে ৩ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক বিক্রেতাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
আটককৃতদের বিরুদ্ধে থানায় দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ১৪ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।