রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়ায় মোটর সাইকেল যোগে ইয়াবা ট্যাবলেট পাচারকালে ১মাদক পাচারকারী কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও তার ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন নিশ্চিত করেছেন।
আটককৃত`র নাম জাহিনুর ইসলাম সম্রাট(২৯)। সে মানিকগঞ্জের ঘরপাড়া বিশ্বনাথপুর এলাকার আতাউর রহমান প্রকাশ বাবুলের পুত্রে।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের
চুনতি ইউপিস্থ চুনতি ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা কার্যালয়ের মোটর সাইকেল থামিয়ে তার শরীরে তল্লাশী চালিয়ে ১হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১জনকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
আটককৃত`র বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আজ ১২মে সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।