দেশবাংলায় ডেস্কঃ
অাজিজনগর ৮নং ওয়ার্ডস্হ মুরুপাড়ায় মুরুংদেয় ভালোবাসায় সিক্ত হলেন অাজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লামা উপজেলা অাওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দীন কোং।
তিনি অাজ সকালে মুরুংপাড়ায় অাজিজনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে অায়োজিত ওয়ার্ড সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য সেখানে পৌছলে পাড়াবাসি মুরুং সাংস্কৃতির ঐতিহ্য অনুযায়ী তাকে বাদ্যযন্ত্রের সুরে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।
পরে ৮নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য রেংলে মুরুংয়ের সভাপতিত্বে অনুষ্টিত অালোচনায় স্হানীয় পাড়া কারবারী,বৌদ্ধভিক্ষু,শিক্ষক, ও পাড়াবাসিরা উপস্হিতি ছিলেন।
মোঃ জসিম উদ্দীন কোং তার বক্তব্যে বলেন, বান্দরবানের অসাম্প্রদায়িক রাজনীতির জনক প্রিয়নেতা বাবু বীর বাহাদুর।তাই অামি ও তার অাদর্শিক পথের একজন সারথী হিসেবে সকল সম্প্রদায় ও ধর্মের প্রতি রয়েছে গভীর শ্রদ্ধা।তিনি সাবেক সফল পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সফল প্রতিমন্ত্রী বীর বাহাদুরের অান্তরিকতায় বিগত ২বছরে অাজিজনগরে সম্পাদিত প্রায় ৩০ কোটি টাকার উন্নয়নের বিশদ বর্ননা তুলে ধরেন।ক্যাম্পবাজার হতে বাছুরী ও মুরুংপাড়া হয়ে অাজিজনগরবাসির দীর্ঘ অনেকটা বছরের প্রাণের দাবি পূর্বচাম্বি পর্যন্ত রাস্তার কাজ প্রায়শেষ।
তিনি পাড়াবাসির শিক্ষা ও যোগাযোগ ও স্বাস্হ্য সেবায় কয়েকটি কাজের ঘোষনা দেন।
সমস্ত উন্নয়নের একমাত্র কৃতিত্বের দাবিদার বীর বাহাদুর।তিনি এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে অাগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জনপদের খেদমতকারি,উন্নয়নের কান্ডারী,অসাম্প্রদায়িক জননেতা প্রিয়নেতা বীর বাহাদুরকে ৬ষ্টবারের মত বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে সকলের নিকট নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।।