রায়হান সিকদারঃ
করোনা ভাইরাস আরো বেশী মহামারী আকারে ধারণ করেছে। আমাদের সকলের দরকার জনসচেতনতা।লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে শপিং মল ব্যবসায়ীরা যারা মার্কেট খুলতে চান, তাহলে সরকারী আদেশ মতে প্রবেশ মূখে জীবাণু নাশক স্প্রে মেশিন ও থার্মাল স্ক্যানার স্থাপন করে মার্কেট খুলতে হবে, যদি জীবাণু নাশক স্প্রে মেশিন ও থার্মাল স্ক্যানার স্থাপন না করে মার্কেল খোলার চেষ্টা করেন তাহলে আমরা কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম Lohagara Thana Ctg ফেইজবুক আইডিতে বটতলীর মার্কেটের সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে লিখেছেন,যারা মার্কেট খুলতে চান।তারা সরকারী আদেশ মতে প্রবেশ মূখে জীবাণু নাশক চেম্বার ও থার্মাল স্ক্যানার স্থাপন করে, তারপরেই মার্কেট খুলুন।এসব শর্তগুলো মানতে হবে।
ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, সরকারী নির্দেশনা মেনে এসব স্বাস্থ্য বিধি কার্যকর করে ব্যবসায়ীরা মার্কেটে দোকান পরিচালনা করতে পারবে। তিনি আরো জানান, করোনা ভাইরাস বর্তমানে আরো মহামারী আকারে ধারণ করেছে।আপনারা কিছুদিন ব্যবসায় পরিচালনা থেকে বিরত থাকুন।সরকারী আদেশ মতে মার্কেটের প্রবেশ মূখে জীবাণু নাশক স্প্রে মেশিন ও থার্মাল স্ক্যানার স্থাপন করে মার্কেট খুলতে হবে, যদি জীবাণু নাশক স্প্রে মেশিন ও থার্মাল স্ক্যানার স্থাপন না করে মার্কেট খোলার চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি শপিং মলের সকল ব্যবসায়ীদেরকে আরও কিছুদিন লকডাউন মেনে চলারও নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, ডিজিটাল থার্মাল স্ক্যানার ওজীবানু নাশকম স্প্রে মেশিন দেশের বিভিন্ন স্থান থেকে জেলায় অাগত মানুষদের শারীরিক তাপমাত্রা মেপে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাবস্থা গ্রহন করা যায়।