রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ
করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব আজ নিশ্চুপ ও নিস্তব্দ। করোনা ভাইরাস মহামারী রোগ আকারে সারাদেশে ধারণ করেছে।
করোনা মৃতদের লাশ দাফনে দুর্বার গতিতে ছুটে চলছেন লোহাগাড়ার মানবতার দল ও সাতকানিয়ার মানবতার দল। লোহাগাড়ার মানবতার দলে প্রধান সমন্বয়কারী, মানবতার ফেরিওয়ালা সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজানের নেতৃত্ব একটি টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং সাতকানিয়া মানবতার দলের সমন্বয়কারী ইমরান ফরহাদের নেতৃত্বে একটি টিম সাতকানিয়ায় করোনায় মৃতদের লাশ দাফনে কাজ করে যাচ্ছেন। মানবতার দল ব্যাপকভাবে সর্বমহলে প্রশংসিত হচ্ছেন।
ইতিমধ্যে করোনায় মৃতদের দাফনে এগিয়ে যাওয়ায় প্রশংসায় ভাসছেন।
আজ ২৮জুন সাতকানিয়া-লোহাগাড়া'র সাংসদ ড.আবু রেজা নদভী এমপি'র সহধর্মীণি ও বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য,সাতকানিয়া লোহাগাড়ার নারী জাগরণের অগ্রদূত রিজিয়া রেজা চৌধুরী'র ব্যক্তিগত পক্ষ থেকে লোহাগাড়ার মানবতার দলকে ১০হাজার টাকা ও সাতকানিয়ার মানবতার দলকে ১০হাজার টাকাসহ মোট ২০হাজার টাকা সেইফটি সামগ্রী জন্য নগদ অর্থ অনুদান প্রদান করেছেন।
সেইফটি সামগ্রী প্রদান করায় লোহাগাড়া ও সাতকানিয়া মানবতার দলের নেতৃবৃন্দরা কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরীকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।