লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ২ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে ১৫০০পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
আটককৃতরা হল ঢাকা বাইশা কান্দা মধ্যম পাড়ার সিদ্দিকুর রহমানের পুত্র সুমন(৩২) এবং ঢাকা আশুলিয়া পাথুলিয়া এলাকার সঞ্জিত সরকারের পুত্র সুমন সরকার(২৬)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই পার্থসারথি হাওলাদারের নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৫০০ পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ৮ জুন সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।