রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ
লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে স্হানীয়রা।
১২জুন (শুক্রবার) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জহির উদ্দিন নিশ্চিত করেছেন।
স্হানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গতকাল রাতে এক মৃত নবজাতকের লাশ ফেলে চলে যায় দুস্কৃতিকারীরা। শুক্রবার সকালে স্হানীয় এলাকাবাসীদের লাশটি চোখে পড়লে উদ্ধার করে কবর দিয়ে দেয়।