রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ মহিলা আ'লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, লোহাগাড়া-সাতকানিয়ার সংসদ সদস্য`র সহধর্মিণী, নারী জাগরনের অগ্রদূত, বিশিষ্ট নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী বলেছেন,তরুণ প্রজন্মদেরকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে ধারণা দিয়ে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। মুক্তিযুদ্ধের আদর্শ, যুদ্ধের স্মৃতি তাদের সামনে তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। একাত্তরের রণাঙ্গনের বীরযোদ্ধাদের বীরত্তের গল্প তরুণদের শুনাতে হবে।
১৬ডিসেম্বর (সোমবার) বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সামাজিক ও অরাজনৈতিক সংগঠন"লোহাগাড়া তরুন ঐক্য ফোরাম"এর অায়োজনে মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ, ''তারুন্যের স্বরনিকা'' বইয়ের মোড়ক উম্মোচন এবং সংগঠনের ৫ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে তারুন্যের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো তুলে ধরেন।
সংগঠনের উপদেষ্টা,লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
সংগঠনের উপদেষ্টা, ব্যাংকার,তরুণ সংগঠক মুজাহিদ হোসাইন সাগরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু,অাধুনগরের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক অালহাজ্ব নাজিম উদ্দিন,উপজেলা যুবলীগের যুগ্ন-অাহবায়ক ফজলে এলাহী অারজু,
উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন-সম্পাদক ও বিশিষ্ট ছাত্রনেতা, মিজানুর রহমান মিজান, ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, সংগঠনের উপদেষ্টা, ডায়মন্ড প্রবাসী গ্রুপের এমডি আলহাজ্ব অাব্বাস উদ্দিন সহ অারো অনেকেই।

এসময় লোহাগাড়ার ৯টি ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং অনুষ্ঠানে অাগত অতিথিদের সম্মাননা স্বারক প্রদান করে এবং কেক কেটে সংগঠনের ৫ম বর্ষপূর্তি উদযাপন করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।