নিজস্ব প্রতিবেদকঃ
পুটিবিলা তথা লোহাগাড়াবাসীকে মহান বিজয় মাসের শুভেচ্ছা জানিয়েছেন পুটিবিলা পহরচাঁন্দা গ্রামের কৃতি সন্তান,তরুণ সমাজসেবক ও সৌদি প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ গোলাম রসুল।
তিনি জানান, ডিসেম্বর মাস বিজয়ের মাস। বিজয় মাসের প্রথম দিন আজ। মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের আত্নদানে পরাধীনতার লৌহকঠিন শৃংখল ভেঙ্গে লাল সবুজের পতাকা উড়েছে এই প্রাণের বাংলাদেশে। পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি এক অনবদ্য পরিচয়। স্বাধীনতার দীপ্ত শ্লোগানে মুখরিত সেই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব অকুতোভয় বীর সেনানী আর সম্ভ্রমহারা মা, বোনদের...যাদের অদম্য সাহস আর আত্নত্যাগের সোপান বেয়ে বিজয় এসেছিল।
সকলকে মহান বিজয় মাসের শুভেচ্ছা জানাচ্ছি।