নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মনু ফকির হাটসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত করে ৪টি মামলায় মোট ৩১হাজার ৫০০টাকা জরিমানা করা হয়েছে।
৬ জুলাই (বুধবার) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।
অভিযানকালে লোহাগাড়া থানার এসআই নুরুন্নবী,উপজেলা ভূমি অফিসের নয়ন দাশসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান,আমরা উপজেলা প্রশাসন প্রতিনিয়ত বিভিন্ন অপরাধে অভিযান পরিচালনা করে যাচ্ছি। বাজার মনিটরিং এর অংশ হিসেবে বড়হাতিয়া ইউনিয়নের মনুফকির হাটসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতে ৪ টি মামলায় ৩১হাজার ৫০০টাকা জরিমানা করা হয়।জনস্বার্থে এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।