নিজস্ব প্রতিবেদকঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষামুলক প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় আখতারাবাদ কে এ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের কার্যনির্বাহী কমিটি ২০২০-২২ এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
৬ নভেম্বর বিকেলে কক্সবাজার ওয়াল্ড বিচ রিসোর্টের হল রুমে বর্ণাট্য আয়োজনের মধ্য,দিয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া।
বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল, বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক মিরান হোসেন মিজান।
এছাড়াও অভিষেক অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সকল নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।