নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, মরহুম মোস্তাফিজ ডিলারের দ্বিতীয় পুত্র, টেরিবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইলিয়াছ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী,লোহাগাড়ার কৃতি সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এক বিবৃতিতে তিনি মরহুম ইলিয়াছ চৌধুরীর বিদেহী আত্মার শান্তি, তার শোক সন্তপ্ত পরিবারে, পরিজন, সহকর্মী, গুনগ্রাহী, শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।