লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ার সেই শীতার্ত মানুষদের জন্য প্রথম দফায় ১০০০ পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
লোহাগাড়া উপজেলার নয় ইউনিয়নে বিপ্লব বড়ুয়ার মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামীলীগ নেতা শাহিদুল কবির সেলিম।
উপজেলার আমিরাবাদ ইউনিয়নে ২৪ নভেম্বর (মঙ্গলবার) বিপ্লব বড়ুয়ার সৌজন্যে শীতবস্ত্র বিতরণ করেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, আওয়ামী লীগ নেতা শাহীদুল কবির সেলিম,বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা,আওয়ামীলীগ নেতা শ.ম. জাহাঙ্গীর, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রিদওয়ানুল হক সুজন, স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুন কবির, ইউপি সদস্য জয়নাল আবেদীন, নারীনেত্রী পারভিন আক্তার, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম রাসেল, আব্দুল গফুর, কামরুজ্জামান মাসুম, আব্দুল আওয়াল, আব্দুর রহমান নাবেদ প্রমুখ।