রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
ঠাকুরদিঘী বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ ৮৩৮৭)এর ত্রি বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে মোহাম্মদ জমির উদ্দিন।
১৪ই মার্চ (শনিবার) সকাল ১০টা থেকে ঠাকুরদিঘী বাজারস্থ মসজিদ মার্কেটে নির্বাচনী কার্যালয়ে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।
এতে মোহাম্মদ জমির উদ্দিন চেয়ার প্রতিকে পেয়েছেন ২৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সেলিম উদ্দিন হাতি প্রতিকে পেয়েছেন ৮০ভোট।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মোঃ দিদারুল অালম।
অাইনশৃঙ্খলা নিরাপত্তায় ছিলেন লোহাগাড়া থানার এসআই মোহাম্মদ বেলাল সহ একটি পুলিশের দল।
ঠাকুরদিঘী বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মোট ভোটার ছিল ৪২৫ জন।
প্রিজাইডিং অফিসারের তথ্য অনুযায়ী কাস্ট হয়েছে ৩৬০ ভোট।