রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
মহান বিজয় দিবসের প্রথম প্রহরে লোহাগাড়া কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নুরুল কবির সলিল, যুগ্ন আহবায়ক আবছার উদ্দিন ও কুতুব উদ্দিনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
এছাড়াও স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন লোহাগাড়া উপেজেলার ৯ ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।