নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ ঘর পাচ্ছেন ১ হাজার বিশটি গৃহহীন ও ভূমিহীন পরিবার।
আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্য,বিষয়কে সামনে রেখে বান্দরবানে সদরের মোট ১০২০ টি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে।
৩ মে দুপুরে গুণগত মান নিশ্চিত করার জন্য চলমান ঘরগুলো পরিদর্শন করেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ তৌছিফ আহমেদ।
এসময় তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার স্বরুপ বান্দরবান সদর উপজেলার বিভিন্ন এলাকায় ১ হাজার ২০ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার ঘর পাচ্ছেন। ঘরগুলোর কাজ চলমান রয়েছে। এই মাসের মধ্যেই সবগুলো গৃহ উপকারভোগীদের মাঝে বুঝিয়ে দেয়া সম্ভব হবে। বর্ষাকাল চলে আসার আগেই পাহাড়ের একহাজার বিশটি গৃহহীন ও ভূমিহীন পরিবার পাবে তাদের মায়াভরা স্বপ্নের ঠিকানা।