
রায়হান সিকদার,দেশবাংলাঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন লোহাগাড়া উপজেলা টিমের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লোহাগাড়া ইউনিটের যুব রেড ক্রিসেন্ট কর্তৃক উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট জেলা ইউনিট লোহাগাড়া উপজেলা টিমের প্রতিনিধি আবদুল আল কায়েস।

যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট লোহাগাড়া টিমের যুব সদস্য মোহাম্মদ মিনহাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় যুব রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ ছাবের, হাজী মোস্তাক আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় দায়িত্ব প্রাপ্ত শিক্ষক শাহেদুল ইসলাম, লোহাগাড়া স্পোর্টস এর প্রতিনিধি মোঃ সেলিম উদ্দিন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা টিমের যুব সদস্য স্বরূপম দেবনাথ, মোহাম্মদ মিরাজ,মোহাম্মদ আজাদ,মোহাম্মদ ইসমাইল,মোহাম্মদসাজ্জাদ,মীম,তানিয়া,উম্মে সাইবা,ফারিয়া,সাবরিনা সুলতানা,তাইফা,নুসাইবা,ও লোহাগাড়া উপজেলা টিমের আওতাধীন স্কুল কলেজ এর যুব সদস্যবৃন্দরা।