
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ রির্পোটার্স এসোসিয়েশন (বিআরএ) এর চট্টগ্রাম জেলা শাখা গঠিত হয়েছে। শাখা গঠন উপলক্ষে ১৬ সেপ্টেম্বর বিকালে চট্টগ্রামে নগরীর একটি অভিজাত রেষ্টোরেন্টে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতক্রিমে দৈনিক পূর্বদেশ ও বাংলা টিভি প্রতিনিধি শহীদুল ইসলাম বাবরকে আহবায়ক ও দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি খোরশেদ আলম শিমুলকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেন বাংলাদেশ রির্পোটার্স এসোসিয়েশন এর মহাসচিব আ ফ ম বোরহান। গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যথাক্রমে রফিকুল ইসলাম,এস আই এম নাছিম, এমএ হোসেন মল্লিক, আসলাম পারভেজ ও রায়হান সিকদার। এ কমিটিকে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেন মহাসচিব আ ফ ম বোরহান। মহাসচিব তার বক্তব্যে বলেন, সারা বাংলাদেশের সাংবাদিকদের সমস্যা সামাধানে কাজ করবে এ সংগঠন। কোন ধরনের দলীয় মনোবৃত্তিতে নয় পেশাদার সাংবাদিকদের অধিকার রক্ষায় হচ্ছে এ সংগঠনের মূলমন্ত্র।