নিজস্ব প্রতিবেদকঃ
বর্ষীয়ান রাজনীতিবিদ,জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, লোহাগাডা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক,পদুয়া ইউপির সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মরহুম ওমর ফারুক চেয়ারম্যানের জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
৭আগস্ট বেলা ৩টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আমিনুল ইসলামের পক্ষে প্রয়াত ওমর ফারুক চেয়ারম্যানের কবরে শ্রদ্ধা,নিবেদন জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী,চট্টগ্রাম জেলা পরিষদ সাবেক সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান,অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদুল হক,দপ্তর সম্পাদক শাহাজাদা তৈয়বুল হক বেদার, উপ- দপ্তর সম্পাদক, সাবেক ছাত্রলীগের যুগ্ন আহবায়ক এমএস মামুন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফু্ল আলম, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নুরুল হক কন্ট্রাক্টর, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী মিরান হোসেন মিজান,উপজেলা মৎস্য জীবি লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রাসুসহ অন্যানারা।