রায়হান সিকদারঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক শহর হিসেবে সদর ইউনিয়নে বটতলী শহর পরিচিত। এ স্টেশনের জমে থাকা সড়কের দু পাশে ময়লাগুলো রাখার জন্য ডাস্টবিন(ময়লা-আবর্জনা ফেলার যন্ত্র) স্থাপন করা হয়েছে ।এর মাধ্যমে এদিক- ওদিক ময়লা না ফেলে নির্দিষ্ঠ স্থানে ময়লা ফেলতে পারবে বটতলী বাজারের ব্যবসায়ীরা।
২৪ সেপ্টেম্বর (বুধবার) সকালে লোহাগাড়া সদর ইউনিয়নের সৌজন্যে লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটি কর্তৃক স্টেশন এলাকায় বটতলী শহরের ময়লা রাখার জন্য ডাস্টবিন বসানোর উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম।
লোহাগাড়া সদরের প্যানেল চেয়ারম্যান আবদুল মান্নানের সভাপতিত্বে লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব সরওয়ার আকতার ও সাবেক ছাত্রনেতা সেলিম উদ্দিন সেলিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী।
অনুষ্ঠানে লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক শহীদুল আলম প্রকাশ শহীদ ফকির, সদস্য গিয়াস উদ্দিন, নুরুল আবছার,সদর ইউপি সদস্য শাহ আলম মেম্বার,নুরুল কবির, গ্রাম পুলিশ ও বটতলী শহর পরিচালনা কমিটির নৈশ প্রহরীরাসহ সংগঠনের অন্যন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, বটতলী বাজারের পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষা আমাদের সবার দায়িত্ব। ইসলামেও বলা আছে,পরিস্কার পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ। স্টেশনে ময়লা রাখার জন্য ডাস্টবিন বসানোর উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার রাখে। বাজারের ময়লা অপসারণ করে বাজারে পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে হবে। ময়লাগুলো অন্যত্র ফেলার জন্য ডাম্প ট্রাকের ব্যবস্থার উদ্যোগ নিতে হবে। ময়লা ফেলার জায়গাটা আমাদের পক্ষ থেকে প্রস্তুত রয়েছে। ভাল কাজে প্রতিদান একদিন পাবেন। আপনাদের সাথে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।