নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম জেলার সাবেক পিপি, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, বড়হাতিয়ার কৃতি সন্তান প্রয়াত এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরীর কবর জেয়ারত ও তার কবরে শ্রদ্ধা নিবেদন জানানো হয়েছে।
১ জুলাই সকালে দুপুরে প্রয়াত এডভোকেট সিরাজুল ইসলামের কবর জেয়ারত, শ্রদ্ধা নিবেদন শেষে জেয়াফতে অংশগ্রহণ করেন আমিনুল ইসলাম আমিন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা শাহজাদা মুহাম্মদ মহি উদ্দিন, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক পীরজাদা তৈয়বুল হক বেদার,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ আজিজুর রহমান,উপ-দপ্তর সম্পাদক এমএস মামুন, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ চৌধুরী, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল,আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মুহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী,উপজেলা যুবলীগের সদস্য মুহাম্মদ আবছার উদ্দিন, যুবলীগ নেতা মুুহাম্মদ নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেহান পারভেজ চৌধুরী,উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুুহাম্মদ রিয়াদসহ যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগসহ অন্যান্য নেতৃবৃন্দরা।