রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ৫মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭০০০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
২২জুলাই সকালে ৫মাদক বিক্রেতাকে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে।
আটককৃতরা হল যথাক্রমে
মানিকগঞ্জ বাংলাবাজার মহেশপুর এলাকার মনামিয়ার পুত্র আলিম৪৫),সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চাঁদের বাড়ী এলাকার রমজান আলীর পুত্র আনিস(২০), ঝালকাঠি রাজারপুর কাটপুট্টি এলাকার মৃত আবদুর রহমানের স্ত্রী আছমা আকতার পাপিয়া(৩৫),বড়হাতিয়া সিকদার পাড়ার মৃত মনির আহমদের পুত্র নুরুল ইসলাম(৫০) এবং ঝালকাঠি রাজারপুর রুপাতলী এলাকার হাসমত আলীর পুত্র সাকিব(২৪)।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১২টায় ওসি জাকের হোসাইন মাহমুদ,থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল উল্লেখিত এলাকায় চট্টগ্রাম অভিমুখী প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৭হাজার পিচ ইয়াবাসহ ৫মাদক বিক্রেতাকে আটক করে।
ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, মাদক বিক্রেতাদের কোন প্রকার ছাড় নেই। করোনায় প্রতিদিন আমাদের থানা পুলিশের টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এবং উপজেলার বিভিন্ন এলাকা হতে ইয়াবার বড় বড় চালান জব্দ করেছি। অনেক মাদক বিক্রেতাকে আটক করতে সক্ষম হয়েছি।তিনি আরো জানান, গতকাল রাতেও প্রাইভেট কার যোগে ইয়াবা পাচার করছিল ৫মাদক বিক্রেতা। আমাদের থানা পুলিশের টিম ৭০০০পিচ ইয়াবাসহ মহিলাসহ ৫মাদক বিক্রেতা কেও আটক করতে সক্ষম হয়েছি।
৭হাজার পিচ ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মুল্য ২১লক্ষ টাকা হবে বলেও তিনি জানান।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।