নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ মালপুকুরিয়া গ্রামের কৃতি সন্তান, সেনেরহাট বাজারের ইসলামিয়া ডেকোরেশনের স্বত্বাধিকারী, প্রবীণ ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী,লোহাগাড়ার কৃতি সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এক বিবৃতিতে তিনি মরহুম মোহাম্মদ ইসলামের বিদেহী আত্মার শান্তি, তার শোক সন্তপ্ত পরিবারে, পরিজন, সহকর্মী, গুনগ্রাহী, শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য,বড়হাতিয়া দক্ষিণ মালপুকুরিয়া গ্রামের বাসিন্দা মরহুম এনুমিয়ার পুত্র মোহাম্মদ ইসলাম ১৯ জুন সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি.......................রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ৪ মেয়ে ৫ছেলে,নাতি-নাতনীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখেছেন।
আজ ১৯জুন বেলা সাড়ে ৩টায় মালপুকুরিয়া মিসকাতুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে মরহুম মোহাম্মদ ইসলামের জানাযা শেষে তার পারিবারিক কবরস্হানে দাফন সম্পন্ন করা হয়েছে বলে মরহুমের ভাজিতা লিটন চৌধুরী নিশ্চিত করেছেন।