রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
২৩ ডিসেম্বর বিকেলে মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক,চুনতির কৃতি সন্তান মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম পিএসসি মহোদয়ের কবর জিয়ারত করতে আসেন এস আলম গ্রুপের চেয়ারম্যান, শিল্পপতি আলহাজ্ব সাইফুল আলম মাসুদ।
এসময় উপস্হিত ছিলেন মরহুম মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীনের বড় ভাই,চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইসমাঈল মানিক, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, লোহাগাড়া উপজেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী,চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানি,
উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক ফজলে এলাহী আরজু, কলাউজান ইউপি মেম্বার যুবলীগ নেতা সালাহ উদ্দিন সিকদারসহ অনেকেই।