গত ২৯ ডিসেম্বর দেশবাংলায় লোহাগাড়ায় ভাই-বোনসহ তিনজনকে মারধর এ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদে যেসব কথাগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো মিথ্যা,ভিত্তিহীন, বানোয়াট বলে দাবী করেছেন হোবাইব। তিনি জানান,কিছুদিন পুর্বে নাজমা আকতারের সাথে আমার বিবাহ-বিচ্ছেদ হয়। এ ঘটনার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমার সাথে কোন মারধরের ঘটনাটি ঘটেনি। আমার বিরুদ্ধে ষড়ষন্ত্র চালানো হচ্ছে। তাই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ হোবাইব
পিতা মৃত শিব্বির আহমদ
গোলাম নবী হাজির পাড়া, আমিরাবাদ
লোহাগাড়া,চট্টগ্রাম।