নিজস্ব প্রতিবেদকঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এলজিইডির আওতাধীন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য,উন্নয়নের সফল কান্ডারী প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির ঐকান্তিক প্রচেষ্ঠায় লোহাগাড়া উপজেলার পুটিবিলা পহরচাঁন্দা গজালিয়া সড়কের ডাবল ব্রিক সলিং এর কাজ শীঘ্রই শুরু করা হবে। ইতিমধ্যে সড়কটিতে কাজ শুরু করার পুর্বে উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের পক্ষ থেকে প্রসেস ম্যাপ করা হয়েছে।
নতুন ব্রিক সলিং এর মেপ করেন উপজেলা সহকারী প্রকৌশলী মইনুল ইসলাম।
এসময় সাথে ছিলেন পুটিবিলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ, পুটিবিলা ইউপির আগামী দিনের কান্ডারী, যুবলীগ নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন মানিক, পুটিবিলা ইউপির ৬নং ওয়ার্ডের মেম্বার সমাজসেবক আলহাজ্ব মোজাফ্ফর আহমদ,ইউপি সদস্য খানে আলম,আবদুর রশিদ ও গিয়াস উদ্দিন।