নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্হান লাকড়ি পাড়া কেইচ্ছার জোড়া এলাকায় পুর্ব শত্রুতার জের ধরে স্বামী-স্ত্রীসহ ৪জন গুরুত্বর আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।
আহতরা হল যথাক্রমে ওই এলাকার মোহাম্মদ আলী স্ত্রী শাহিন আকতার(৪৫),অলি বকসুর পুত্র মুহাম্মদ আলী(৬০), মুহাম্মদ পুত্র মুুহাম্মদ জালাল আহমদ(১৮) ও মুহাম্মদ আলীর কন্যা শিফা আকতার(১৫)।
২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটেছে। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা অনেক বেশী অসহায়। আহত শাহিন আকতার জানান, আমাদের এলাকার শাহেদ, তৌহিদ,মাছুম,ছমদ আবদুসহ মিলে আমাকে, আমার স্বামী,মেয়ে ও ছেলেকে মারধর করেছে। আমি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।
অসহায় শাহিন আকতার লোহাগাড়া থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।
অন্যদিকে,অভিযুক্তদের সাথে যেগাযোগ করতে না পারায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।