
নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়াঃ
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ পদুয়া রেঞ্জের আওতাধীন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ইউসুফের ঝিড়ি সংলগ্ন নামক এলাকা হতে অবৈধ বল্লী ও গোল কাঠসহ একটি জিপ গাড়ী জব্দ করেছে বনবিভাগ।
২৮ নভেম্বর( শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
জানা যায়, অবৈধভাবে বল্লী ও গোলগুলো জিপ গাড়ি যোগে পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের নির্দেশনায় পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম ইউসুফের ঝিড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বল্লী ও গোল কাঠসহ জিপ গাড়ী(যাহা নং ঢাকা লট- ১৪৪) গাড়িটি জব্দ করা হয়।
পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,আমরা বনবিভাগ প্রতিদিন অবৈধ কাঠ ও চিরাই কাঠের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম স্যারের নির্দেশনায় উপজেলার ইউসুফের ঝিড়ি সংলগ্ন নামক এলাকা হতে অবৈধ বল্লী ও গোল কাঠসহ জিপ গাড়ি জব্দ করি। এ ব্যাপারে বন মামলা নং ১০/পদু অব ২০২০-২১ রুজু করা হয়েছে বলেও তিনি জানান।