রায়হান সিকদারঃ
করোনা ভাইরাসের কারণে লোহাগাড়ায় চলছে। করোনা পরিস্হিতির কারণে সরকারী নির্দেশনা মেনে এলাকার সাধারণ জনগণ গৃহবন্দি রয়েছে। করোনায় দুর্যোগ সংকটময় মুহুর্তে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার কর্মহীন, হতদরিদ্র,মধ্যবিত্ত, সৌদি প্রবাসী,ছাত্রলীগ ও যুবলীগসহ আনুমানিক ৫শ পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন পদুয়া ইউনিয়ন যুবলীগ নেতা,যুব সমাজের অহংকার আকতার হোসেন ফরিদ।
এ ব্যাপারে আকতার হোসেন ফরিদ বলেন,করোনা পরিস্হিতিতে এলাকার মানুষ ভাল নেই। তাই
পদুয়ার বিভিন্ন এলাকায় প্রথম ধাপে ২০০ হত দরিদ্র পরিবারের ঘরে ঘরে খাবার সামগ্রী পৌঁছে দিয়েছি এবং দ্বিতীয় ধাপে ৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।আরও ৩শ পরিবারের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য তালিকা প্রস্তুতের কাজ চলছে। তিনি আরো জানান, করোনার এই মহামারী পরিস্থিতিতে আমার মত একজন ক্ষুদ্র মানুষ অসহায় ও মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক বেশী সৌভাগ্যবান মনে করছি।এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
সমাজের বিত্তবানরা করোনায় দুর্যোগ সংকটময় মুহুর্তে এগিয়ে আসারও আহবান জানান।