লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ার পদুয়া তেওয়ারীহাট এন.কে সিটি শপিং কমপ্লেক্স (ওয়ান ব্যাংক) এর নিচে রুচিশীল ও মানসম্মত খাবার নিয়ে উদ্বোধন হলো "নবাবী কিচেন"নামের শীততাপ নিয়ন্ত্রিত ও মনোরম পরিবেশে একটি রেষ্টুরেন্ট উদ্বোধন।
৭ই ডিসেম্বর (সোমবার) বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ রেষ্টুরেন্টের শুভ উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
এসময় উপস্থিত ছিলেন, এন.কে সিটি সেন্টারের স্বত্বাধিকারী নুরুল কবির সওদাগর, কর্ণফুলী বিল্ডার্সের চেয়ারম্যান মহিউদ্দিন ভুট্টু, পদুয়া ইউপি সদস্য লিয়াকত আলী,পদুয়া বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার, ইউপি সদস্য কাউছার আহমদ, ছাত্রলীগ নেতা ইন্জামামুল হক চৌধুরী যুবরাজ, বিশিষ্ট ব্যবসায়ী নুরুদ্দিন
হাসান বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার, "নবাবী কিচেন"এর স্বত্বাধিকারী মোশাররফ হোসেন শিবলু এবং আরাফাত হোসাইন সহ আরো অনেকেই।
"নবাবী কিচেন" যোগাযোগে ০১৮৫৬৭১৮৬৭১