রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
করোনা মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের বাড়িতে বাড়ীতে খাবার পৌঁছে দিচ্ছেন পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন।
১এপ্রিল ( বুধবার) সকাল ৮টা থেকে তার নিজস্ব অর্থায়নে ২ হাজার পরিবারকে খাদ্য সামগ্রীর প্যাকেট দেন চেয়ারম্যান জহির উদ্দিন । প্রতিটি প্যাকেটে ছিল চাল, পেঁয়াজ ,ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস।
এই সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে মহাখুশি কর্মহীন মানুষগুলো।
পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন বলেন, ‘সরকারের নির্দেশনা মেনে সবাই ঘরে আছেন। ফলে যারা রিকশা চালান, দিনমজুর সেইসব খেটে খাওয়া মানুষ দুরাবস্থা আছেন।কাজ না পেয়ে অনেকে না খেয়ে আছেন এমন সংবাদ আমার কানে এসেছে। ত্রাণ বিতরণকালে দরিদ্র পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা প্রকৃত অর্থেই খুব কষ্টে আছেন। সামান্য সাহায্য পেয়েও তারা খুশি হয়েছেন।এ সহায়তা অব্যাহত থাকবে।