লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের হিন্দু জল দাশ পাড়ায় গতকাল সন্ধ্যায় অগ্নিকান্ডে ১৩জেলে পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তারা সবাই অসহায়, তারা নিঃস্ব। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।
তাদের এহেন দুর্দশার খবর শুনে ১৩ জেলে পরিবারের জন্য নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন।
১৯ জানুয়ারী বেলা ৩টার দিকে কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলামের পক্ষ থেকে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করেন আলহাজ্ব আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী, লোহাগাড়ার বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক মিরান হোসেন মিজান।

এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ নুরুল হক কন্ট্রাক্টর, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন, পদুয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃআকতার কামাল পারভেজ,যুবলীগ নেতা মোঃ জকরিয়া বাবুল, পদুয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, পদুয়ার ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মিজানুর রহমান মানিক, উপজেলা ছাত্রলীগের গণ শিক্ষা উপ- বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন জিদান,ওয়াকিব হাসান মাবুদ প্রমুখ।

আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী মিরান হোসেন মিজান জানান, পদুয়ার ১৩জেলে পরিবারের ক্ষতিগ্রস্তের খবর শুনে আমিন ভাই এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্হ পরিবারকে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।