রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
করোনা মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের বাড়িতে বাড়ীতে খাবার পৌঁছে দিচ্ছেন পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন।
থেমে নেই তার কার্যক্রম। এলাকার অসহায় ও গৃহবন্দি মানুষ যেখানে দেখছেন সেখানে তিনি ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছেন দুর্বার গতিতে।
২এপ্রিল ( বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত চেয়ারম্যান জহির উদ্দিনের নিজস্ব অর্থায়নে পদুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার ১ হাজার পরিবারকে খাদ্য সামগ্রীর প্যাকেট দেন চেয়ারম্যান জহির উদ্দিন ।
এসময় উপস্হিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়ার সাংসদের সহকারী একান্ত সচিব, সাবেক ছাত্রনেতা এসএম শাহাদাৎ হোসাইন শাহেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুল হক টিটু জেলা ছাত্রলীগের উপ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক সোহেল তালুকদার, বার অাউলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি অারিফ, উপজেলা ছাত্রলীগের নেতা জাহেদ,মকসুদ, সাঈদি, পারবেজ, বাদশা,জিদান, ও যুবলীগ নেতা, অাদিল, তারেক, এয়ুব অালী, মনচুর, সেলিম ও প্রমুখ
প্রতিটি প্যাকেটে ছিল চাল, পেঁয়াজ ,ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস।
এই সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে মহাখুশি কর্মহীন মানুষগুলো।
পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন বলেন, ‘সরকারের নির্দেশনা মেনে সবাই ঘরে আছেন। ফলে যারা রিকশা চালান, দিনমজুর সেইসব খেটে খাওয়া মানুষ দুরাবস্থা আছেন।কাজ না পেয়ে অনেকে না খেয়ে আছেন এমন সংবাদ আমার কানে এসেছে।গতকালকেও কর্মহীন মানুষকে ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছি। আজকেও আরো ১হাজার খেটে খাওয়া মানুষকে ত্রাণ দিয়েছি।
ত্রাণ বিতরণকালে দরিদ্র পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা প্রকৃত অর্থেই খুব কষ্টে আছেন।এ সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।